1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৯২ বার

 

টিপু সুলতান : ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় জিতু (১৯) নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল জিতুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিতু ওই ওয়ার্ডের মো. জসিম মাষ্টার এর একমাত্র ছেলে। সে এবার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ও স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জিতু কিছুটা মানসিক ভারসাম্যহীন। স্থানীয় একটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে। গতকাল সে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়েছে। তবে পরীক্ষা ভালো হয়নি। এর আগের দুটি পরীক্ষা বাংলা ১ম ও ২য় পত্রের পরীক্ষাও তার ভালো হয়নি। সবকিছু মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরে থাকা আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে জিতু আত্মহত্যা করেছে।

এসআই নজরুল ইসলাম জানান, এর আগে টেস্ট পরীক্ষায় জিতু ছয়টি বিষয়ে ফেল করেছে। পড়াশোনায় তার তেমন কোনো মনোযোগ নেই। পুলিশ এবং পরিবার ধারণা করছে, পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জিতু আত্মহত্যা করেছে।

ওসি বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট