1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভোলায় নির্মাণাধীন সুইমিং পুল ধস, স্থানীয়দের বড় ধরনের অভিযোগ। | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভোলায় নির্মাণাধীন সুইমিং পুল ধস, স্থানীয়দের বড় ধরনের অভিযোগ।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২০০ বার

 

স্টাফ রিপোর্টার।।

নেই বড় ধরনের ভূমিকম্প, কোন ধরনের নাশকতা নেই। হঠাৎ ধসে পড়লো প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সুইমিংপুলের বিশাল একটি অংশ। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ জুলাই) বিকেল চারটার দিকে বাংলাদেশ যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের জাতীয় ক্রিয়া পরিষদের অধীনে নির্মিত ভোলা শহরের সরকারি স্কুল মাঠ সংলগ্ন সুইমিংপুলে। সেন্টারিং এর কাজে স্টিল শাটারিংয়ের পরিবর্তে কাঠ ব্যবহার, স্টিলের বললি ব্যবহারের পরিবর্তে বাঁশের বললি ব্যবহার সহ বিভিন্ন ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তবে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারসহ এ কাজে অনিয়মকারী সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা।

ভোলা জেলাস্থ গজ্নবী স্টেডিয়াম এর অধিকতর উন্নয়ন, ইনডোর স্টেডিয়াম এবং সুইমিং পুল নির্মাণ কাজ এর আওতায় ২০২১-২২ অর্থবছরে জিও বি প্রকল্পের মাধ্যমে যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৯ কোটি ৬৭.৭৮ লক্ষ টাকা ব্যয়ভার নির্ধারণের মধ্য দিয়ে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পায় রাশেদুজ্জামান টোটাল ইঞ্জিনিয়ারিং এসএ খান (জিবি) কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে কাজ শুরু হলে একে একে উঠে আসে বিভিন্ন ধরনের অনিয়ম। যেখানে প্রতিটি ঢালাইয়ে স্টিল শাটারিং ব্যবহার করার কথা থাকলেও এখানে দেখা গেছে ব্যবহার হচ্ছে রীতিমত কাঠ দিয়ে সেন্টারিং। স্টিলের বললি ব্যবহারের স্থানে ব্যবহার হচ্ছে বাঁশের বললি। শুধু তাই নয়, ৩০ ফুট উঁচুতেও বাঁশের বলির মাধ্যমে নিচ থেকে ঠ্যাক দিয়ে কাঠের সেন্টারিং করে তার ওপর রীতিমতো ঢালের কাজ চালিয়ে যাচ্ছে। এর বাইরে ও রট, সিমেন্ট সহ নিম্নমানের সামগ্রী ব্যবহারের মধ্য দিয়ে চলা সুইমিংপুলের কাজটি খুবই নিম্নমানের হওয়ায় ধসে পড়ে যাওয়ার মত ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

তাছাড়া নির্মাণ কাজের নিচ দিয়েই সরকারি স্কুল মাঠের ওয়াকওয়ে হওয়া সত্ত্বেও নির্মাণ সাইটে নেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা সবসময় পথচারীরা হাঁটাচলার কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান রাশেদুজ্জামান -টোটাল ইঞ্জিনিয়ারিং এর সাইটে দায়িত্বশীলদের সাথে কথা বললে তারা জানান, এরকম ঘটনার জন্য আমরা কিছুটা শঙ্কিত, কারণ নির্মাণ সময়ে ২০ জন শ্রমিক উপরে ওঠে কাজ করেছিলো, তখন কোন ধরনের দূর্ঘটনার লক্ষণও ছিলো না৷ কিন্তু ৩ ঘন্টার পর এমনটি কেনো হলো তার সৎত্তর দিতে পারেনি তারা। সেন্টারিং বাশ ব্যবহারের কারণ জানতে চাইলে বিষয়টি তারা এড়িয়ে গিয়ে এই প্রতিপাদকে বিভিন্নভাবে ম্যানেজার চেষ্টা করেন।
তবে প্রকাশ্য দিবালোকে এ ধরনের একটি ঘটনা ভোলার আপামর জনসাধারণকে ভাবিয়ে তুলেছে। প্রতিটি কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় একের পর এক অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে মনে করছেন তারা।

টিপু সুলতান ষ্টাফ রিপোর্টার
তাং ৭,৭,২৪
০১৭২৪৪১০৮৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট