1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সিএনজি নিয়ে দিনে রেকি করে রাতে ডাকাতি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সিএনজি নিয়ে দিনে রেকি করে রাতে ডাকাতি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার
সিএনজি নিয়ে দিনে রেকি করে রাতে ডাকাতি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলা থেকে তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৫টি কার্তুজ’সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে, গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার পূর্ব কল্যাণপুর এলাকার শেখ বাড়ির তসির আহম্মদের ছেলে ইউছুফ ওরফে চোরা কালা (৩৪), সোনাইমুড়ী উপজেলার বারাইয়াপুর গ্রামের রাশেদ সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান সোহাগ ওরফে বদ্দা (৩০) ও বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের পূর্ব খালপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো.উজ্জল (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তাদের ধাওয়া করে ৩জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও ৫টি কার্তুজ জব্দ করা হয়।
ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা রেকি করে রাতে ডাকাতি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট