1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫

মোঃ শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২০৯ বার

 

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরও পাঁচ যাত্রী। শনিবার (১৩জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেব গ্রামের গীন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন পুলিশ।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম (৪৮) নামের এক নারীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।মোল্লাহাট হাইওয়ের পুলিশ ক্যাম্পের অফিসার্স ইনচার্জ (ওসি)শেখ নুরুজ্জামান চানু বলেন, রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ফলতিতা নামক স্থানে থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে রাজিব পরিবহনকে ধাক্কা দেয় এতে দোলা বাসটি নিজেই খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের ৬ যাত্রী গুরতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কবলে পড়া বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট