1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রংপুরে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

রংপুরে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু

রংপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮২ বার

রংপুরে কোটা বিরোধী আন্দোলনে
পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু
আহসান হাবিব মিলন রংপুর

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রংপুরের রাজপথে নেমে আসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

এসময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৬ জুলাই) বেলা পৌনে ১টার দিকে রংপুর ডিসির মোড় থেকে জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে যাওয়ার সময় ক্যাপ্টেন ব্যাকোলোজি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ।

এসময় পুলিশের সাথে ব্যাপক বিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের বাধা ডিঙ্গিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়। মিছিলটি লাগলবাগ মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ওপর হামলা করে। এসময় পুলিশের রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে প্রায় অর্ধশত শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যু ওই ছাত্র’ পীরগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে।

রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন, আমরা সতর্ক অবস্থায় আছি। নিরাপত্তার কারণে তাদের বাধা দেয়া হয়েছিল।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্টার আশিকুর রহমান বলেন, দুপুরে গুরুত্বর আহত অবস্থায় আবু সাঈদ নামে এক শিক্ষার্থীকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে তার মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট