1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করলেন নোয়াখালী পৌর মেয়র | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করলেন নোয়াখালী পৌর মেয়র

ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৮২ বার

 

নোয়াখালীতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশবিরোধী চক্রের জ্বালাও পোড়াও কর্মসূচি ও জননিরাপত্তার স্বার্থে সরকার ঘোষিত কারফিউর কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজও চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল পৌর ভবনের সামনে দুইশ পত্রিকা হকার, মুচি, সেলুন কর্মচারি ও মাইক্রো শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ কেজি করে চাল তুলে দেন।
এই সময় তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী চক্র দেশব্যাপী ভয়ংকর ধবংশলীলা চালিয়েছে। তাদের তান্ডব থেকে দেশের সম্পদ ও মানুষকে রক্ষার জন্য সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়। যার কারণে সারা দেশের মতো নোয়াখালী পৌর এলাকার দিনমজুর, পরিবহন শ্রমিকসহ নিম্নআয়ের মানুষগুলো বেকার হয়ে পড়েন। এ দুসময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পৌর মেয়র হিসেবে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে এসব অসহায় মানুষের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করছি।
এ সময় নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশকে অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্র করে। তারা শিক্ষার্থীদের কাঁধে ভর করে দেশের হজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে, মানুষকে কর্মহীন করে দিয়েছে। তিনি এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহবান জানান।
এর আগে বুধবার পৌর ভবনের সামনে রিকশা, অটোরিকশা চালক ও তৃতীয় লিঙ্গের লোকসহ বিভিন্ন শ্রেণি পেশার সাড়ে ছয়শ মানুষের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন পৌর মেয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট