1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কারা তাঁদের আক্রমণ করতে চাচ্ছেন, জানতে তিন সমন্বয়ককে হেফাজতে নিয়েছি: | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কারা তাঁদের আক্রমণ করতে চাচ্ছেন, জানতে তিন সমন্বয়ককে হেফাজতে নিয়েছি:

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার

ছবি সংগ্রহ

২৭ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আটককৃত সমন্বয়কদের মধ্যে একজন তাঁর বাবাকে ফোন করে বলেছিলেন, “আমি আত্মগোপন করলাম, আপনারা আমি কোথায় আছি, জানাবেন না।” এই রকম খবর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে পাই, তখন তাঁদের আমরা সেফ কাস্টডিতে নিয়েছি। আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ করছি, কারা তাঁদের আক্রমণ করতে চাচ্ছেন। এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জে আগুনে পুড়িয়ে দেওয়া সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শিমরাইলে পুড়িয়ে দেওয়া হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স, পিবিআই অফিস, পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল–মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যাঁরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের সন্তানেরা অলরেডি ৩০ বছর পার করে ফেলেছে। মুক্তিযোদ্ধাদের কোটা এটাও মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না। এটা অলরেডি মেধাতালিকার কাছে চলে গেছে। কাজেই কোটা ৯৮ শতাংশ মেধায় চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করেছিলাম, আপিল বিভাগের রায়কে তাৎক্ষণিকভাবে ছাত্ররা স্বাগত জানিয়ে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখলাম, তাঁরা সেই কাজটি করেননি। কারণ, তাঁরা তাঁদের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটাই প্রমাণ হয়েছে, এই কয়েক দিনের ধ্বংসলীলা খেলা দেখে। তাঁরা জামায়াত, বিএনপি এবং জঙ্গি—যারা আমাদের স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাসী কার্যক্রম করে দেশকে অকার্যকর করার প্রচেষ্টা করেছিল, তাদের হাতের ক্রীড়ানক হয়ে গিয়েছে। তারা মানুষের শত্রু, জনগণের শত্রু ও তারা দেশের শত্রু।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি মহল এমনভাবে গুজব প্রচার করছে, এমন সব কথা বলছে, যেগুলো শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। এসব বিভ্রান্তি ও গুজব থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ‘তারা একদিকে গুজব ছড়িয়েছে, আরেক দিকে আক্রমণ করেছে, তারা সংঘবদ্ধ আক্রমণ করেছে। এ রকম সংঘবদ্ধ আক্রমণ ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে। যেটা নাকি জামায়াত-বিএনপি এবং এই জঙ্গিদেরই কাজ। আমরা প্রমাণও পাচ্ছি।’ তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কতগুলো বাচ্চা ছেলেদের নিয়ে এসে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট