1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সামান্য বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় শহরের বাসিন্দাদের বৃষ্টি হলেই শহরবাসীর দুর্ভোগ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সামান্য বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় শহরের বাসিন্দাদের বৃষ্টি হলেই শহরবাসীর দুর্ভোগ

ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার

 

একদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী জেলা শহর । শহরের প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কই পানির নিচে। পানি ঢুকেছে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে ও পানি নিষ্কাশনের নালাগুলো ও খাল ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই শহরবাসীর দুর্ভোগ দেখা দেয়। এ নিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, বৃষ্টির পানিতে ডুবেছে বিভিন্ন সরকারি অফিস। জলাবদ্ধতায় ডুবে আছে পুলিশ সুপার কার্যালয়ের নিচতলা। অফিস কক্ষে পানি ঢুকে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে পুলিশের সেবা কার্যক্রম। ডুবে গেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনের বাসভবনের সড়ক। এ ছাড়া পানিতে ডুবে গেছে জেলা আবহাওয়া অফিস, মহিলা কলেজ,জেলা গোয়েন্দা কার্যালয়, জেলা জজ আদালত, জেলা মৎস্য অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস। এদিকে, জীবিকার তাগিদে বের হওয়া রিকশা এবং শ্রমজীবী-কর্মজীবী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
পৌর এলাকার একাধিক বাসিন্দা জানান, জলাবদ্ধতা নোয়াখালী শহরের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ যেন দেখার কেউ নেই! নোয়াখালী পৌরসভা ২০০ বছরের পুরোনো। এখনও সামান্য বৃষ্টিতে এখানকার বাসিন্দাদের দুর্ভোগের শিকার হতে হয়। প্রথম শ্রেণির পৌরসভার নাগরিকদের যদি এ অবস্থা হয় তাহলে বাকিদের জানি কী অবস্থা!
আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নোয়াখালী মাইজদী ও জেলার বিভিন্ন স্থানে । এখানে বৃষ্টি হয়েছে ২৭৬ মিলিমিটার।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। অতি দ্রুত পানি নিষ্কাশনে ব্যবস্থা নেওয়া হবে। আর পানি চলাচলের খাল ও যে সকল নালা অবৈধভাবে দখল করে রেখেছে দখলদাররা সেসব উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট