1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে গ্যাসের সন্ধান ১০ মিলিয়ন ঘনফুট গ্রেডে যুক্ত | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে গ্যাসের সন্ধান ১০ মিলিয়ন ঘনফুট গ্রেডে যুক্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার

নোয়াখালীতে গ্যাসের সন্ধান
১০ মিলিয়ন ঘনফুট গ্রিডে যুক্ত হচ্ছে

রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালীর সোনাইমুড়ীর ওয়াছেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ নং কূপের খনন শেষে চারটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কূপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে।

বাপেক্স সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামে নতুন গ্যাসকূপের (বেগমগঞ্জ-৪) আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে সোমবার কূপটিতে আগুন দেওয়া হয়।

প্রাথমিকভাবে কূপটির ৪টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকসহ দুই শতাধিক ব্যক্তি এই খননকাজের সঙ্গে যুক্ত আছেন।

এদিকে এ খনিজ সম্পদকে সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি গৃহস্থালির কাজে ব্যবহারের নিশ্চয়তা চান এলাকার মানুষ। একই সঙ্গে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান হবে জেলার বেকার যুবকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট