1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভাঙ্গায় সেই সমালোচিত প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের দূর্ণীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভাঙ্গায় সেই সমালোচিত প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের দূর্ণীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার

লিয়াকত হোসেন, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী শামসুন্নেছো পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই সমালোচিত প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের বিরুদ্ধে অনিয়ম, দূর্ণীতি ও সেচ্ছাচারিতার অভিযোগের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

আজ বুধবার (১৪ আগষ্ট) বেলা ১২ টার দিকে ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে স্কুলটির সাবেক অভিভাবক সদস্য এনায়েত মুন্সী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ভাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এনায়েত মুন্সী লিখিত বক্তব্যে বলেন,আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার পরিবারের লোকজনের ছত্রছায়ায় স্কুলটিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্ণীনিতি ও সেচ্ছাচারিতার প্রমাণসহ লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর, ফরিদপুর দূর্ণীনিতি দমন কমিশন ও জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়েছে।

কিন্তু, দপ্তরগুলোতে অরুন চন্দ্র দত্ত রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে দপ্তরগুলি ম্যানেজ করেই এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগের গত এক বছর পার হলেও কোন আইনী ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমতাবস্থায় অরুন চন্দ্র দত্তকে বিদ্যালয় থেকে দ্রুত অপসারনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনায়েত মুন্সী আরও বলেন, গত ২০ মে ২০২৪ অরুন চন্দ্র দত্তের বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন প্রধান শিক্ষক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর অনুরোধ জানান। কিন্তু, রহস্যজনক কারনে সে বিষয়টিও ধামাচাপায় রয়েছে।

উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলুন, তদন্ত করুন তাহলেই প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতার প্রমান মিলবে। তাই, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকল অভিযোগের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান এনায়েত মুন্সিসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হালিম মিয়া রুমি, মোঃ আব্দুল জলিল, মোঃ বেনজীর আহমেদ, মোঃ ইউসুফ খাঁন, আব্দুল আজিজ খলিফা, শেখ জমির আলী, শাজাহান মিয়াসহ স্থানীয়রা।
প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত জানান, এনায়েত মুন্সী স্কুলের কেউ নন। তাকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে সকল অভিযোগ বানোয়াট ও অসত্য বলে দাবি করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন সমকালকে জানান, সংবাদ সম্মেলনের বিষয়ে জানা নেই তাঁর। তবে, প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তকার্য চলমান রয়েছে। সম্প্রতী, দেশের অস্থিতিশীল পরিবেশের কারনে তদন্তকার্যক্রম ব্যাহত হয়, খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।

উল্ল্যেখ্যঃ গত ২০ সমকাল ও চ্যানেল ২৪ সহ কয়েকটি গনমাধ্যমে প্রধান শিক্ষক অরুন চন্দ্রের বিরুদ্ধে ২ সাংবাদিককে অকথ্য গালাগালের ভিডিও ভাইরাল সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এরপর অরুন দত্তের বিরুদ্ধে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসহ জেলা প্রশাসক, দূর্ণীতি দমন কমিশনে একাধিক অভিযোগ দেন কয়েকজন ভুক্তভোগী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট