1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হিন্দু ভাইয়েরা আপনারা আ.লীগের ট্রামকার্ড হবেন না :  বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

হিন্দু ভাইয়েরা আপনারা আ.লীগের ট্রামকার্ড হবেন না :  বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার

হিন্দু ভাইয়েরা আপনারা আ.লীগের ট্রামকার্ড হবেন না :  বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান হিন্দুদেরকে আওয়ামী লীগের ট্রামকার্ড না হওয়ার আহবান জানিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতিকে ফ্যাসিবাদী কারবার মন্তব্য করে হিন্দুদেরকে আওয়ামীলীগের রাজনীতির হাতিয়ার হিসেবে আর ব্যবহার না হওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, গত কয়েকদিনে দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদের নামে আবার আওয়ামীলীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য চক্রান্তের সভা হয়েছে।
তিনি বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা শহর মাইজদীতে ফ্যাসিষ্ট হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে ঐক্য-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে মো: শাহজাহান বলেন, নোয়াখালীসহ দেশের সব জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই শান্তি সম্প্রীতিতে বসবাস করছে। এরপরও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আওয়ামীলীগের নেতাকর্মীরা সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য প্রচার করছে। সমাবেশে উপস্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বক্তাদের নাম উল্লেখ করে তিনি বলেন, “যদি সম্প্রীতির কথা বলেন তাহলে আমাদের আজকের এ সভা হচ্ছে সম্প্রীতির সভা।
আর আপনাদের সভা হলো সংখ্যালঘুর নামে আবার আওয়ামীলীগকে কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত করা যায় সেরকম একটা চক্রান্তের, সেরকম একটা সহযোগীদের সভা।”

তিনি আরো বলেন, “এই স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়।”
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সরদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাক খন্দকার, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক ভিপি সহিদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মদ ও অ্যাডভোকেট তুহিন চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন লেয়াকত আলী খান সদস্য জেলা বিএনপি, জাহাঙ্গীর আলম সম্পাদক নয়াপূথিবী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট