1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
‘আওয়ামীলীগের মতো আমরা জালেম হতে চাইনা নোয়াখালী মাটি ও মানুষের নেতা মোঃ শাহজাহান | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

‘আওয়ামীলীগের মতো আমরা জালেম হতে চাইনা নোয়াখালী মাটি ও মানুষের নেতা মোঃ শাহজাহান

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার

‘আওয়ামীলীগের মতো আমরা জালেম হতে চাইনা নোয়াখালী মাটি ও মানুষের নেতা মোঃ শাহজাহান

বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘অত্যাচার ও নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন কিন্ত যার পতন আল্লাহর দরবারে কবুল হয়েছ ।‌সে অনেক
চেষ্টা করেও ক্ষমতায় টিকে থাকতে পারলো না। আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। আওয়ামী লীগের মতো আমরা জালেম হতে চাই না। আমরা মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।’
শুক্রবার (১৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পিয়াস মাহমুদ, মো.রায়হান ও মামুন হোসেনের কবরে জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন।
মোঃ শাহজাহান বলেন, ‘নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপর কোনো হামলা হয়নি। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন পতিত শক্তি। এই শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট