1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আবার ডুবেছে নোয়াখালী শহর, ও গ্রাম বাসিন্দাদের ভোগান্তি | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

আবার ডুবেছে নোয়াখালী শহর, ও গ্রাম বাসিন্দাদের ভোগান্তি

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার

আবার ডুবেছে নোয়াখালী শহর, ও গ্রাম বাসিন্দাদের ভোগান্তি
স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালীতে টানা বৃষ্টিতে পানি সংস্কার না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । জেলা শহর মাইজদীর অনেক বাড়িঘর ও সড়ক এবং আশেপাশের এলাকায় মাছের ফজেক্ট পুকুর বেশে কোটি টাকার ক্ষতি হয়েছে। এমন মন্তব্য করেন বাসিন্দারা । গত কাল সরেজমিনে দেখা যায় অশ্বদিয়া ইউনিয়নের গ্রাম ও শহরের সার্কিট হাউজ সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর এলাকায়সহ বিভিন্ন স্থানে
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে জেলা শহর মাইজদীর অনেক বাড়িঘর ও সড়ক।
জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশির ভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়। একই চিত্র জেলার নয়টি উপজেলায়ও। এতে মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন। শহরের পানিনিষ্কাশনের প্রধান নোয়াখালী খাল অবৈধ ভাবে দখল হয়ে আছে চর আগলীতে। শহরের খাল ও নালা দিয়ে ধীরগতিতে পানি নামার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের প্রধান পর্যবেক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলা শহর মাইজদীতে ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত ওই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ দুপুরের দিকে কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ থাকলেও বিকেল থেকে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। দুই-এক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, জেলা জজ আদালত আঙিনা, রেড ক্রিসেন্ট সোসাইটি ভবন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, নোয়াখালী প্রেসক্লাব ভবনের নিচতলা জলাবদ্ধতায় হয়ে পড়ে আছে। এ ছাড়া জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, কৃষ্ণরামপুর, মাস্টারপাড়া, সোনাপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার প্রায় সব সড়ক বৃষ্টির পানিতে ডুবে আছে। জলমগ্ন হয়েছে শহরের বেশির ভাগ বাসা-বাড়ির আঙিনা। পানিতে প্লাবিত হয়েছে অনেক আধা পাকা বসতঘর।
পরিদর্শনকালে দেখা যায়, প্রধান সড়কের (চৌমুহনী-মাইজদী-সোনাপুর চার লেন সড়ক) টাউন হল মোড়, জেলা জামে মসজিদ মোড়সহ কয়েকটি অংশে পানি ওঠায় আশপাশের দোকানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অনেক দোকানি ক্ষতির মুখে পড়েছেন। শহরের প্রায় প্রতিটি সড়কের পাশের পানিনিষ্কাশনের নালাগুলো উপচে পানি প্রবাহিত হচ্ছে সড়কের ওপর দিয়ে। এতে বৃষ্টির পানির সঙ্গে নালার ময়লা পানি মিশে একাকার হয়ে গেছে। এ ছাড়া বেশির ভাগ পুকুর ও জলাশয় ডুবে গেছে।
শহরের সার্কিট হাউস-সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দারা বলেন, বৃষ্টির পানিতে তাঁদের বাড়িতে প্রায় হাঁটুসমান পানি জমেছে। বসতঘরেও পানি ঢুকেছে। আশপাশের প্রায় প্রতিটি বাড়িতে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে বলেন, পানিনিষ্কাশনের নালাগুলো দিয়ে পানি নামছে অত্যন্ত ধীরগতিতে। এতে যত বৃষ্টি হচ্ছে, সমস্যাও তত বাড়ছে।
মাস্টারপাড়া এলাকার গৃহিণী সাবিনা ইয়াসমিন বলেন, টানা বৃষ্টিতে বাড়ির উঠানে হাঁটুপানি। রান্নাঘরেও পানি। পানির কারণে আজ দুপুরে রান্নাও করতে পারেননি। বাধ্য হয়ে দোকান থেকে খাবার কিনে এনে খেয়েছেন। এই গৃহিণী আরও বলেন, আশপাশের নালায় জমে থাকা ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে মিশে ছড়িয়ে পড়েছে। এতে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি।
নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, শহরের প্রধান সড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নির্মিত ড্রেনটি অনেকটাই ভরাট হয়ে গেছে। কিন্তু ড্রেনের ওপরের স্ল্যাব সরানোর সুযোগ না থাকায় ড্রেনটি পরিষ্কার করা যাচ্ছে না। জেলা প্রশাসন ও সওজের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ড্রেনটি পরিষ্কার করা গেলে পানিনিষ্কাশন ত্বরান্বিত হবে বলে আশা করা যায়। এদিকে নোয়াখালী খালে পানি নিষ্কাশন হচ্ছে না।
উপজেলায় টানা বৃষ্টিতে জেলার সদর, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রামীণ সড়ক। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা। এ ছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক খেতে আমন লাগাতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট