1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ক্ষমতাচ্যুত আ.লীগ এখনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে : শাহজাহান | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ক্ষমতাচ্যুত আ.লীগ এখনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে : শাহজাহান

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার

ক্ষমতাচ্যুত
আ.লীগ এখনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে : শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোন বর্বরতম, নিষ্ঠুরতম কাজ নেই যেটা আওয়ামী লীগ সরকার করেনি। নিজেদের দলীয় গুন্ডা বাহিনী দিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এসব অপকর্ম করেও ছাত্র জনতার আন্দোলনের কাছে তারা গায়ের জোরে বেশিদিন টিকে থাকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন জায়গায় বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে অভিযোগ করে মোঃ শাহজাহান বলেন, “কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। এই পরাজিত শক্তি, এই ফ্যাসিবাদী শক্তি, খুনি সরকার আর কোন রকমে মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
তিনি ছাত্র-জনতার অভ্যুঙ্খান চলাকালে ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোঃ মিলন, মারুফ হোসেন, সাহাদাত হোসেন,শামিম ও নাজিম সহ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় নোয়াখালী ৪ আসন থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান জানান, ছাত্র গণঅভ্যুঙ্খানে নোয়াখালী সদর, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গত দুইদিন থেকে তাদের তিনি তাদের পরিবারের খোঁজখবর নিতে বিভিন্ন স্থানে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ বাহার হিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, প্রমূখ।

 

.. :

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট