শরণখোলায় বিশ্ব মানবিক দিবস পালিত
মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলা উপজেলায় “বিশ্ব মানবিক দিবস” উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মানবিকতার জন্য আইন” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সোমবার ( ১৯ আগষ্ট ) সকালে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ই্ন ডেভেলপমেন্ট ( সিডিডি)শরণখোলা শাখা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।প্রথমে দিবসটি পালন উপলক্ষে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন সড়কে র্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলার রায়েন্দা রাজৈর( সিডিডির) ফিল্ড অফিসে বিভিন্ন এনজিও এবং সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিডিডি কর্মকর্তা জন জ্যেতিষ বাড়ৈ,জাইকা কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান রিপন,এনজিও ফোরামের সভাপতি সরোয়ার হোসেন,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার, এনজিও প্রতিনিধি সালমা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।