সেনবাগ থানার সাবেক ওসিসহ ১৭ আ.লীগ নেতাকর্মির বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার
আপডেট টাইম :
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
১৭২
বার
নোয়াখালীর সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মির নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৪-২৫জনকে।
রোববার (১৮ আগস্ট) রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে অহরণ ও হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেনবাগ থানায় এই মামলা দায়ের করেন। সেনবাগ থানায় যাহার মামলা নং-৪।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিদের বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, অপহরণ ও আটক নেতাদের থেকে হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।