1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বন্যায় দুর্ভোগ: ভ্যান গাড়িতে মরদেহ গেল কবরস্থানে | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বন্যায় দুর্ভোগ: ভ্যান গাড়িতে মরদেহ গেল কবরস্থানে

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার

বন্যায় বিস্তৃত পানির কারণে ভ্যান গাড়ি করে আরজু (৪০) নামে এক যুবকের মরদেহ দাফন করা হয়েছে প্রতিবেশীর কবরস্থানে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো.আরজু (৪০) উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর কবিরহাটসহ ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। আরজু আগে থেকেই অসুস্থ ছিল। গতকাল বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সে কুমিল্লায় মারা যায়। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে তার মরদেহ স্বাভাবিক ভাবে স্বজনেরা খাটিয় কাঁধে বহন করে কবরস্থানে নেওয়া সম্ভব হয়নি। পরে ভ্যান গাড়ি করে তার খাটিয়া জানাজা স্থলে নেওয়া হয়। এ জেলায় এ মুহূর্তে মৃত্যু বরণ করলে দাফন করার মত অবস্থা নেই।
কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আরজু মারা যাওয়ার পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। তাদের পারিবারিক কবরস্থানে কোমর পানিতে বিস্তৃত ছিল।  পরই একই ওয়ার্ডের অন্য সমাজের চৌধুরী বাড়ির প্রায় দেড় কিলোমিটার দূরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট