1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নৌকা নিয়ে কম দামে বিক্রি করছেন ইলিশ চাঁদপুর ঘাটে | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নৌকা নিয়ে কম দামে বিক্রি করছেন ইলিশ চাঁদপুর ঘাটে

চাঁদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার

‌            ‌    ছবি সংগ্রীত

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর লঞ্চঘাটে নৌকা নিয়ে কম দামে বিক্রি হচ্ছে ইলিশ
চাঁদপুর লঞ্চঘাটে নৌকা নিয়ে এসে ইলিশ বিক্রি করছেন জেলেরা। মূলত, লঞ্চ যাত্রীদের টার্গেট করেই জেলেরা নজরকাড়া ইলিশ নিয়ে ঘাটে আসছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৌপথে চাঁদপুর লঞ্চঘাট হয়ে যাতায়াতকারী যাত্রীরা শখের বসে এসব ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন।
ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে এসে ইলিশ কিনে অনেকেই আন্দো অনুভব করছেন। সেই সুযোগটি নিয়ে জেলেরাও চলতি সময়ের বাছাই করা ইলিশ নিয়ে আসেন ও ঘাটের চারপাশে নৌকা নিয়ে ভেসে ভেসে বেশ হাঁকডাক ছেড়েই বিক্রি করেন। চাঁদপুর লঞ্চঘাটের এই দৃশ্য এখন নিত্যনৈমিত্তিক বিষয়। এই ঘাটের যাত্রীরা এ দৃশ্যের সাথে পরিচিত। তাই এখান দিয়ে যাতায়াতকালে অনেকেই ইলিশ কেনার ইচ্ছে মনে পোষণ করেন।
শনিবার (৩১ আগস্ট) সকালে চাঁদপুর লঞ্চঘাটে দেখা গেলো ভাসমান নৌকায় জেলেদের ইলিশ বেচাবিক্রির সে দৃশ্য। সঙ্গে ক্রেতাদের হাঁকডাকে পুরো এলাকাই যেন সরগরম। এখানে বাজারের চেয়ে অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে ইলিশ‌ মাছ খুশীতে দিশেহারা গ্রাহক।
সরেজমিন ঘুরে দেখা যায়, চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটসহ আড়তগুলোতে যেখানে ৯শ’ গ্রামের একটি ইলিশের দাম ১৫শ’ টাকা বা তার চেয়েও বেশি। সেখানে চাঁদপুর লঞ্চঘাটে নৌকায় করে ভাসমান ইলিশ বিক্রেতাদের থেকে ৯শ’ গ্রাম বা ১ কেজি ওজনের চারটি ইলিশ ওই একই দামে বা তার চেয়ে সামান্য বেশি দিলেই কেনা যাচ্ছে। এমনকি ৩শ’ গ্রামের ৭/৮টি ইলিশের দাম ১ হাজার হতে ১৫শ’ টাকা মাত্র।
স্থানীয়রা জানান, নৌকায় বসে ইলিশ বিক্রি করা চাঁদপুর লঞ্চঘাটের অধিকাংশ জেলেই শহরের বেদে পল্লীর। এরা ৪/৫ জনে নৌকা কিনে এই ইলিশ ব্যবসা চালাচ্ছে বছরের পর বছর। কোনো কোনো জেলে বাপ দাদার ব্যবসা হিসেবে এই পেশায় পড়ে রয়েছেন বলে জানান।
সৈকত, আরিফ হোসেন, লিটন, আরও শফিকুল মাসুদ, লিটনসহ কয়েকজন নৌকায় ইলিশ বিক্রেতা জানালেন, তারা চেষ্টা করেন ভালো ইলিশটা বিক্রি করতে। এই সময় ইলিশের দাম আড়তে বেশি হওয়ায় কখনো কখনো নদী থেকে সরাসরি জেলেদের কাছ থেকে তারা ইলিশ কিনে এনে বিক্রি করেন। তারা চেষ্টা করেন সীমিত লাভ করে ইলিশের স্বাদ যাতে সবাই নিতে পারে। পচা ও চাঁদপুরের বাইরের ইলিশ বিক্রি করেন না বলেও জানান তারা।
লঞ্চযোগে ঢাকায় যাবেন মো. আমির। তিনি বলেন, আমি ৯শ’ থেকে ১ কেজি ওজনের ৮টি ইলিশ কিনলাম মাত্র ৩ হাজার টাকায়। দামে কম, তাও আবার চাঁদপুরের ইলিশ- এটা ভেবেই মনে আমার খুবই আনন্দ লাগছে।
মো. তাজবির হোসেন নামের আরেক ঢাকাগামী যাত্রী বলেন, আমি দেড় কেজি বা তার চাইতে বেশি ওজনের ৪টি ইলিশ কিনলাম ২৮০০ টাকায়। কমদামে চাঁদপুরের ইলিশ পেয়ে মনে শান্তি লাগছে। আমি এই প্রথম চাঁদপুরের ইলিশ কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি। এতে মানসিক একটা তৃপ্তি কাজ করছে।
অন্যান্য ক্রেতারা বলেন, প্যাকেটিং নিয়ে সমস্যা এবং কিছুটা নরম জেনেও চাঁদপুরের ইলিশের লোভ সামলাতে না পেরেই লঞ্চঘাট হতে নৌকায় বসে বিক্রি করা জেলেদের থেকে এসব ইলিশ কিনছি। এতে সময় বাঁচে এবং দামেও কিছুটা স্বস্তি পাওয়া যায়।
এ বিষয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী বলেন- অভিযোগও রয়েছে অনেকে ইলিশ নিয়ে যাওয়ার পর কাটতে গিয়ে দেখেন সব পচা ও নষ্ট। তাই চাঁদপুরের রূপালী ইলিশের সুনাম নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট