1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মুকসুদপুরে প্রধান শিক্ষক এর নিকট থেকে জোর করে লিখিত নিয়ে চাকুরিচ্যুত করার অভিযোগ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

মুকসুদপুরে প্রধান শিক্ষক এর নিকট থেকে জোর করে লিখিত নিয়ে চাকুরিচ্যুত করার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার

সাহিদ আহমেদ টুটুল।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পাটকেল বাড়ী বি,পি,বি স্কুলের সাবেক প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার এর নিকট থেকে জোর পূর্বক সাক্ষর নিয়ে চাকুরীচ্যুত করেছেন বলে অভিযোগ উঠে এসেছে। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত গৌড় চন্দ্র হালদারের ছেলে উৎপল কিশোর হালদার জানান যে গত ১৩ই আগষ্ট ২০১৩ তারিখ উপজেলার পাটকেল বাড়ী বি,পি,বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় তৎকালীন ম্যানেজিং কমেটির সভাপতি গৌড় চন্দ্র মন্ডল প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার কে বেআইনী ভাবে পরিক্ষা নিরীক্ষা ছাড়াই ৪ জন লোক নিয়োগ করতে বলে, এবং রেজুলেশন লিখে নিয়োগ সঠিক হয়েছে বলে দেখাতে বলে। প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার তৎকালীন ম্যানেজিং কমেটির সভাপতি গৌর চন্দ্র মন্ডলের দূর্নীতি মূলক নিয়োগ দিতে রাজি না হওয়ায় সভাপতি ক্ষিপ্ত হয়ে যান এবং বিভিন্ন অনিয়ম দেখিয়ে গত ১৫ই নভেম্বর ২০১৪ তারিখ প্রধান শিক্ষককে বরখাস্ত করেন। এবং গত ২১শে ডিসেম্বর ম্যানেজিং কমেটির সভাপতি গৌর চন্দ্র মন্ডল প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার কে তার বাসায় ডেকে নিয়ে ভয় ভীতি দেখিয়ে জোর করে চাকুরির পদত্যাগ পত্র নেয়। উক্ত ব্যাপারে প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করে, মামলা নং ১৯/২০১৫। মামলা চলার পর গত ১৩ই নভেম্বর ২০২৩ তারিখ আদালতে প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার এর পক্ষে রায় দেয় এবং পুনরায় স্কুলে যোগাদান করার আদেশ দেন। তখন আবার ওই সময়ের ম্যানেজিং কমেটির সভাপতি অশোক বিশ্বাস সাবেক সভাপতি গৌর চন্দ্র মন্ডল কে স্কুলে যোগদান করতে দেয় নাই। এবং এর পর সেই সময়ের ম্যানেজিং কমেটির সভাপতি অশোক বিশ্বাস প্রধান শিক্ষকের পাওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেন।আপিল মামলার বাদী অশোক বিশ্বাস এর সাথে সাবেক প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার যোগাযোগ করলে এবং আপিল মামলা তুলে আনতে বললে ১০ লাখ টাকা দাবী করেন। এসব ঘটনা সাবেক প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার জানান। তিনি আরও জানান এতদিন চাকুরী থেকে দূরে থাকায় সে অসহায় হয়ে পড়েছেন,এবং তার চাকুরী ফেরত পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। এ ব্যাপারে জানার জন্য মুকসুদপুর নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন যেহেতু মামলাটি আপিল হয়েছে আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত যোগদানের কোনো সুযোগ নাই। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি ও জানান আপিল মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করা যাবে না। ম্যানেজিং কমেটির সাবেক সভাপতি গৌর চন্দ্র মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঢাকাতে থাকি আমার সাক্ষাৎকার নিতে হলে ঢাকাতে আসেন। এবং পরবর্তী ম্যানেজিং কমেটির সভাপতি উজানী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি অশোক বিশ্বাস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ও জানান বরখাস্ত কৃত প্রধান শিক্ষক উৎপল কিশোর হালদার এর ব্যাপারে সে কিছুই জানেনা। তবে রায় নিয়ে আসলে মামলা আপিল হবে বলে যোগদান করতে দেওয়া হয় নাই। উৎপল কিশোর হালদার জানান বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিপত্র ২০০৯ এর ধারা ৮ এর উপধারা ৩ এ স্পষ্ট উল্লেখ্য আছে যে অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ সভাপতি হতে পারবেন। কিন্তু ২০১০ সালের ৭ই আগষ্ট তিনি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হন এবং ১/৮/২০১৪ তারিখ হতে তিনি ঢাকা বিভাগের উপপরিচালক পদে পদন্নোতি পান। এ ব্যাপারে জানার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমৃত মন্ডল এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বর্তমান স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। আমরা এখন তার পরামর্শ ক্রমে স্কুল পরিচালনা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট