1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চলন্ত মোটরসাইকেলে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

চলন্ত মোটরসাইকেলে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত মো.বেলাল উদ্দিন (৪৫) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও একই ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।
মঙ্গলবার (৩ সেপ্টম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাদিরা সুইচ এলাকায় এই ঘটনা ঘটে।
জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুররব সাহারাজ মিয়া বলেন, বেলাল দুপুরে তার ওয়ার্ডের নিমতলী এলাকায় দাওয়াত খেতে যায়। এরপর মোটরসাইকেল যোগে ফেরার পথে উপজেলার কাদিরা সুইচ এলাকায় পৌঁছলে একই ওয়ার্ডের জুয়েল (৩২) ও তার ভাই সোহেল (৩০) তাদের সাঙ্গপাঙ্গরা তাকে চলন্ত মোটরসাইকেলের ওপর হামলা করে। ওই সময় তারা তাকে পিছন দিক থেকে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারী।
নিহতের পিতা আব্দুল মালেক মিস্ত্রি অভিযোগ করে বলেন, আমার ছেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জুয়েল ও সোহেলের ওয়ার্কশপ দোকানের সামনে পৌঁছলে তারা আমার ছেলেকে পিছন থেকে মাথায় কুপিয়ে হত্যা করে। আমি আমার ছেলেরা সারা জীবন বিএনপি করছি। এটাই আমাদের অপরাধ। এর আগেও জুয়েল ও তার লোকজন আমার ছেলেকে মারধর করে তার দোকান তালা মেরে মালামাল সব লুট করে নিয়ে যায়। এছাড়াও স্থানীয় সেন্টার বাজার থেকে আমার ছেলেকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যায়। আমার নাতিকে পিটিয়ে পঙ্গু করে দেয়। আমার ছেলেরা তাদের মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে চারজন ছেলে বিদেশ চলে গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট