1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 আন্দোলনে মাদারীপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামাতের  | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

 আন্দোলনে মাদারীপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামাতের 

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার

আন্দোলনে মাদারীপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামাতের

মোঃ মহসিন তালুকদার
মাদারীপুর প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুরে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার ঘটমাঝি এলাকায় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ সাবেক এমপি কক্সবাজার ২ এই অর্থ তুলে দেন নিহতের স্বজনদের হাতে।
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন মাদারীপুরের আরো ১২ জন। মোট নিহত ১৫ জনের পরিবারের মধ্যে ১১ জনের পরিবার সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১১ জনের পরিবারকে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা করা হয় জামায়েত ইসলামী সংগঠনের পক্ষ থেকে। এছাড়া আহতদের চিকিৎসার ব্যয় বহনের কথা জানান সংগঠনের নেতারা। এর আগে নিহতের কবর জিয়ারত করেন জামায়েত ইসলামীর সদস্যরা। পরে কথা বলেন নিহতের স্বজনদের সাথে, পাশে থাকারও আশ্বাস দেন তারা।
জামায়েত ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সোবহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, মাদরীপুর জেলা আমির আব্দুছ সোবহান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোকলেসুর রহমান সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট