1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চৌদ্দগ্রামে মাইক্রোবাস ও যাত্রীবাহীবাসের সংঘর্ষে নিহত ৪ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

চৌদ্দগ্রামে মাইক্রোবাস ও যাত্রীবাহীবাসের সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার

চৌদ্দগ্রামে মাইক্রোবাস ও যাত্রীবাহীবাসের সংঘর্ষে নিহত ৪
আলী হোসেন লিটন, চৌদ্দগ্রাম।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন।
নিহতরা হলেন—ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন (৪০), তার শাশুড়ি মাজেদা বেগম (৪৪), ছেলে সাইমান (৫ মাস) ও মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (৫৫)।
নিহত মামুনের ভাই হানিফ জানান, তার ভাই মামুন বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনকে দেখতে দুই দিন আগে ফেনীতে যান। মামুন ঢাকার একটি হাসপাতালে চাকরি করেন। আজ সকালে স্ত্রী-সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসে ফেনী থেকে রওনা হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মহাসড়কের নানকরা এলাকায় সকাল ৬টায় ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখতে পেয়ে চালক গতি কমিয়ে দেন মাইক্রোবাসটির। এ সময় পেছনে দ্রুত গতিতে আসা স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অনিয়ন্ত্রিতভাবে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালক ও শিশুসহ চারজন ঘটনাস্থলে নিহত হন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এ সময় মাইক্রোবাসে থাকা মামুনের স্ত্রীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট