এ সরকার যখনই মনে করবে, তখনই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে অত্যন্ত নিরপেক্ষ সরকার হিসেবে উল্লেখ করেন।
বিএনপি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, তিনি চোরা ভোটে, মরা ভোটের, রাতের ভোটে প্রধানমন্ত্রী হতে চান না। ১৯৯১ সালের মতো নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ চাইলে বিএনপি সরকার গঠন করবে।’সেনবাগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। যে ভারত হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় থাকতে সহযোগিতা করছে, যে ভারত আমারদেরকে বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে পানিতে ভাসায়, শুকনাকালে বাঁধ আটকে রাখে যাতে পানি না আসতে পারে, আমরা শুকিয়ে মরে যাই।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘কেউ কেউ ক্ষমা করলেও, যে শেখ হাসিনা ছাত্রদের বুকের ওপর গুলি করে অসংখ্য ছাত্রকে হত্যা করেছে, তাকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না।