1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
২৫ জেলার নতুন ডিসি নিয়োগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

২৫ জেলার নতুন ডিসি নিয়োগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার

২৫ জেলার নতুন ডিসি নিয়োগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে ঢাকা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
উপসচিব হোসনা আফরোজার সই করা ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি. কে. এম. এনামুল করিম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আওয়াল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. অহিদুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সাল, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়াও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা, বঙ্গবন্ধু হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহউদ্দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব খন্দকার ইসতিয়াক আহমেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিরুল কায়সার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম এবং ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট