1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কাউকে আইন হাতে তুলে না নিতে আহ্বান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিন | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

কাউকে আইন হাতে তুলে না নিতে আহ্বান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট করে সন্ত্রাস কায়েম করেছে তাদের বিচার হতে হবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) বিকেলে জালকুড়ি হাই স্কুল মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

গিয়াসউদ্দিন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ও এই প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

শামীম ওসমানকে গডফাদার আখ্যা দিয়ে তিনি আরও বলেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় এই গডফাদারের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে। ২০০১ সালে পরাজিত হওয়ার পর বোরখা পরে সে পালিয়েছিল। আবার দেশে ফিরে পুনরায় সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট করেছে। বড় বড় কথা বলে বলেছিল, বিএনপি নেতাকর্মীদের মাটির নিচ থেকে তুলে এনে বিচার করবেন। তখন বলেছিলাম, সে চাপাবাজ। আবারও সে বোরখা পরে পালাবে। তাই হয়েছে। সে পালিয়েছে।

তিনি বলেন, দলে স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। যারা আত্যাচার নির্যাতন চালিয়ে সন্ত্রাসী করেছে, তাদেরকে কোনো অবস্থাতে ছাড়া দেয়া যাবে না। তাদের ব্যাপারে কোনো রকম সুপারিশ করা যাবে না। সে হোক কারো আত্মীয়, ভাই বন্ধু।

গিয়াসউদ্দিন আরো বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র জনতার উপর গুলি করে রক্ত ঝরিয়েছে। এই বিচার বাংলার মাটিতে হতেই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট