1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ৬ কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীরা মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের আদমজী নগর এমডব্লিউ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম (১৯)। এ ঘটনায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালতে ওই শিক্ষার্থীর মা পারভীন আক্তার এ মামলা করেন।

ইমাম হাসান তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, ‘বেলা ১১টা ৩০ মিনিট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ছাত্র-ছাত্রীরা ইমাম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে ফেরানোর চেষ্টা করছি।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট