1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়ায় মিতালী মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদাদাবি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি দোকানের কম্পিউটার ভাংচুর করা হয়। উভয় পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আসিফ নামের ছাত্রদলের এক নেতাকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে ।
ব্যবসায়ীসহ স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার কতিপয় উছৃঙ্খল যুবকরা মিতালী মার্কেট এর বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাদাবি করে আসছে এবং তারা ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ করবে বলে হুমকি দিয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার ওই উছৃঙ্খল যুবকরা মিতালী মার্কেট এলাকায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করলে ব্যবসায়ীরা এ সময় নরারয়নগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে অবহিত করলে তিনি সাথে সাথে ঘটনাস্থলে দলীয় লোকজন পাঠান। বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখে উছৃঙ্খল যুবকরা নিজেদেরকে নারায়ণগঞ্জ মহানগরের স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সমর্থক ও ছাত্রদলের নেতাকর্মী পরিচয় দিয়ে বিএনপির নেতাকর্মীদের স্থান ত্যাগ করার নির্দেশ দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত হয়। এর মধ্যে আসিফ নামে একজন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মিতালী মার্কেট এলাকায় কতিপায় উশৃঙ্খল যুবক ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল এ খবর পেয়ে আমি দলীয় লোকজন পাঠালে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট