আমরা শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছি জিয়া মঞ্চের প্রস্তুতি সভায় আব্দুস সালাম।
মোঃ ইদ্রিছ মিয়া সম্পাদক দৈনিক উপকূল বার্তা।
ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া মঞ্চে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ফয়েজুল্লাহ ইকবালের সঞ্চালনায় নয়া পল্টন ভাষানী হল রুমে ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় জিয়া মঞ্চের ২৯ সেপ্টেম্বর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফয়েজ উল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন

,আমরা কর্মিদের থেকে বেশি আস্থা রাখি জনগণের ওপর। তারপর আস্থা রাখি আল্লার ওপর। যার কারণে জিয়াউর রহমানের দলের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হওয়ার পরেও এই দলেকে এখনো নিঃশেষ করতে পারে নাই। বিশেষ করে গত ১৭ বছর বিগত সরকারের আমলে আমরা নির্যাতিত নিষ্পেষিত ছিলাম।
শুক্রবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা নয়াপল্টনে ভাসানী ক্লাবে জিয়াগঞ্জ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের বহু নেতা গুম হয়ে গেছে, এখনো খবর নেই। আমাদের অনেক নেতা শাহাদাত বরণ করেছে। অনেকে পঙ্গু হয়ে গেছে। জেল জুলুমতো আমাদের নিত্য দিনের ঘটনা ছিল। আমিও নিজেও অনেক গুলো মামলার আসামি জেলখেটেছি। এত কিছুর পরও আমাদের শেষ করা যায়নি। কারণ বিএনপির ভিত্তি জনগণের মাঝে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব সময় জনগণের থাকার আহ্বান জানান। এসময় উপস্থিত ৫৭ জেলায় জিয়া মঞ্চের জেলা কমিটির সভাপতির এক এক করে বক্তব্য শুনেন। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন।এস এম ডালিম সহসভাপতি জিয়া মঞ্চ,ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন সহ অসাধারণ সম্পাদক জিয়া মঞ্চ, জিয়া মঞ্চের বিভাগীয় ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ পল্টন থানার শ্রমিক দলের সভাপতি মোঃ আবু তাহের উপস্থিত ছিলেন।