1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত নবী প্রবীর উপাচার্যের | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত নবী প্রবীর উপাচার্যের

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ রোববার (১৫ সেপ্টেম্বর ২০২৪) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নোবিপ্রবি উপাচার্য ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান। ইউজিসি চেয়ারম্যানও নোবিপ্রবির নবনিয়োগপ্রাপ্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান।
সাক্ষাত ও মতবিনিময়কালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনার কপি ইউজিসি চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। এছাড়াও নোবিপ্রবি মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সংকট তুলে ধরে প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে কমিশনের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি নোবিপ্রবির পানিতে লবাণক্ততা দূরীকরণে একটি প্রকল্প প্রণয়ন ও শিক্ষক সংকট সমাধান বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন।
সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। ইউজিসি চেয়ারম্যানও সৌজন্য সাক্ষাতের জন্য নোবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদ জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট