1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ময়মনসিংহে বিএনপির শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ও জনতার ঢল | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ময়মনসিংহে বিএনপির শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ও জনতার ঢল

মমিন শিং প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার

এনামুল হক ছোটনঃ
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সারাদেশে ন্যায় ময়মনসিংহেও বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । ফলে বিএনপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনতার ঢল নামে ময়মনসিংহের বিএনপির শোভাযাত্রায়। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠের জিমনেশিয়াম প্রান্তে শোভাযাত্রার শুরু হয় এবং রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার শুরুর আগে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর টাউনহল মোড়ের আশেপাশে ও সার্কিট হাউজ মাঠে সমাবেশস্থলে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা এবং জনতা । ময়মনসিংহ বিভাগের চার জেলা এবং কিশোরগঞ্জ সহ বিভিন্ন উপজেলা থেকে বাস-ট্রাক, পিকআপে করে আসতে দেখা যায় নেতাকর্মীদের। এসময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এবং তাদের প্রতীক। এছাড়াও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ছবিসম্বলিত ফ্যাস্টুন। এতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাপূর্বে সমাবেশে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে নিতাই রায় বলেন, ছাত্র-জনতা অসীম আত্মত্যাগ করায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে।
তিনি আরও বলেন, আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পটভূমিতে ছাত্র জনতার এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। এখন কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা দায়িত্ব গ্রহণ করবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্বৈরাচার পতনের মধ‍্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই অভিযাত্রার নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ‍্য দিয়ে আমাদের পরিপূর্ণ বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।
শোভাযাত্রায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। এ সময় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা: আনোয়ারুল হক, শেরপুর জেলা বিএনপির সভাপতি হযরত আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।
এ সময় আলোচনা সভার মঞ্চে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফজাল এইচ খান, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শোভাযাত্রাটি জিমনেসিয়াম থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে গাঙিনাপাড় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট