1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বরগুনার যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে বিক্ষোভ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বরগুনার যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার

 

স্টাফ রিপোর্টার – মসুম বিল্লাহ

বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মোমেন আকনের উপর সন্ত্রাসী হামলার বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন যুবদল,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল ১১ টায় আমতলী একে স্কুল সড়কের যুবদল অফিস থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে চৌরাস্তায় পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মো. কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদলের যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন মামুন, আব্দুর রাজ্জাকসহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব ব্যাপারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাউনিয়া খালে মাছ চাষ করে একাই ভোগ দখল করে আসছেন। গ্রামবাসীদের অভিযোগের পর এবং চাওড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সফেজ প্যাদার নিকট থেকে খবর পেয়ে মোমেন আকন (১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার সময় ২-৩ জন কর্মী নিয়ে ঘটনা জানার ঘটনাস্থলে যাওয়া মাত্র মাহবুব ব্যাপারীর নেতৃত্বে ৩০-৪০ জনে মিলে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মোমেন আকনকে।

এ ঘটনায় মোমেন আকনের ছোট ভাই ঐ দিন রাতেই ২২ জনকে আসামী করে আমতলী থানা মামলা দায়ের করেন। এ মামলায় ঘটনার মুল হোতা মাহবুবসহ আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল পথসভা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট