1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঝিনাইদহে পানিতে ভাসছে  বৃদ্ধের লাশ   | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ঝিনাইদহে পানিতে ভাসছে  বৃদ্ধের লাশ  

খুলনা ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার

ঝিনাইদহে পানিতে ভাসছে  বৃদ্ধের লাশ

খুলনা ব্যুরো:

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকেলের কোনো এক সময় তিনি পুকুর পাড়ে ঘাস কাটতে যান। হয়তো তিনি পানিতে পড়ে যান এবং মৃগী রোগী হওয়ায় আর উঠতে পারেননি।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, পুকুর থেকে চিনিকলের অবসরপ্রাপ্ত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট