নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আব্দুল হাই ভূঁইয়া পাঠাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) হাতিয়া সোনাদিয়া মাইজদি বাজার পাঠাগার কার্যালয়ে সকাল ১০ টায় আলোচনা সভা ও প্রতিষ্ঠা উদযাপিত হয়।
আব্দুল হাই পাঠাগারের সমন্বয়ক বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন নয়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আশিকুর রহমান জোবায়ের, মাইজদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্লাহ ফারুকী, তমরদ্দি জোড়খালী আবদুল হাই ভূঁইয়া পাঠাগারের সমন্বয়ক মেছবাহ উদ্দিন বাহার, মাষ্টার নুরুল আবছার, হাজী কামাল উদ্দিন বাহার সাংস্কৃতিক বিষয়ক মোঃ নুরউদ্দিন সহ পাঠাগারের ভিবিন্ন পর্যায়ের সদস্যবৃন্ধ বক্তব্য রাখেন।
এ সময় আব্দুল হাই ভূঁইয়া পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক (আমেরিকা) প্রবাসী আব্দুল হাই ভূঁইয়া ভার্চুয়াল বক্তব্যে বলেন, পাঠাগারে বই পড়া, দুস্থ হতদরিদ্র, এতিম ও গরীব রোগীদের চিকিৎসা সেবা, আধুনিক শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করনের জন্য প্রকাশ না করা নগদ অর্থ বিতরণ করেছেন। এছাড়া হাতিয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি সহ সার্বিক সাহায্য সহযোগিতা করবেন বলে তিনি জানান।
আলোচনা শেষে দোয়া মুনাজাত করেন,স্থানীয় মাইজদী বাজার জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক