1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আন্দোলনের মাস্টাসমাইন্ড কে তার থেকেও বড় বিষয় ছাত্র- | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

আন্দোলনের মাস্টাসমাইন্ড কে তার থেকেও বড় বিষয় ছাত্র-

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার

আন্দোলনের মাস্টাসমাইন্ড কে তার থেকেও বড় বিষয় ছাত্র-জনতা ভিপি নুরের কথা রেখে অবশিষ্ট ১০ পারসেন্ট ধাক্কা দিয়ে সরকার পতন করেছে- কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম।

আজ শুক্রবার বিকেল ৪ টায় গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার অনুষ্ঠিত এক সমাবেশে গণঅধিকার পরিষদ এর উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এর ঐতিহাসিক সমাপ্তি ২০২৪ এর ছাত্র জনতার এই অভ্যুত্থান। দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার গুম খুন হত্যা নির্যাতনের বহিঃপ্রকাশ এই অভ্যুত্থান। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে গণঅধিকার পরিষদ, বিএনপি, জামাত, ডান বাম সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই, তবে এটাও অস্বীকার করার সাধ্য নাই ছাত্র-জনতা ভিপি নুরের কথা রেখে অবশিষ্ট ১০ পারসেন্ট ধাক্কা দিয়ে সরকার পতন করেছে।
তিনি আরো বলেন, জুলাই-আগস্টের এই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের এই পবিত্র রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে কোনো ভাবেই আওয়ামী প্রেতাত্মা ভর করতে দেয়া যাবে না। বিপ্লবোত্তর এই দেশকে আমাদেরই গড়তে হবে। আর যেনো কেউ এই দেশে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই দিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের সব সেক্টরে সংস্কার জরুরি। খোলস পাল্টিয়ে আওয়ামী লীগ যেনো পুনর্বাসিত হতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। খুনের সাথে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই অভ্যুত্থানে ঘটিত সকল ঘটনার পরিকল্পনাকারী ও নির্দেশ দাতারদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট