‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সমাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যে গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালীটি ঢাকা-খুলনা মহাসড়কের প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খানসহ উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী প্রমুখ।
ভিডিও সংযুক্ত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ সংবাদদাতা
তারিখঃ ০৫/১০/২৪