বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখা আয়োজিত রুকন (সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর শনিবার হাতিয়া উপজেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে। জামায়াত আমীর মোঃ বোরহানুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য মোঃ নজরুল ইসলাম খাদেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আবু তাহের, সাবেক আমীর অধ্যক্ষ এ ইউ এম ইদ্রিস, হাতিয়া উপজেলা জামায়াত সেক্রেটারি মাওঃ নুর উদ্দিন মিশকাত, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হাফেজ ওসমান গনি রুবেল প্রমুখ। উক্ত শিক্ষা শিবিরে সংগঠনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।