1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শহীদদের দলীয় ভিত্তিতে ভাগ করা যাবে না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

শহীদদের দলীয় ভিত্তিতে ভাগ করা যাবে না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনে শহীদদের দলীয় ভিত্তিতে ভাগ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি আজ সকালে গাজীপুরে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই শহীদরা শুধু কোনো দলের নয়, তারা জাতির সম্পদ। তাদের ইজ্জত ও সম্মানের সর্বোচ্চ মর্যাদায় রাখা উচিত।” তিনি আরও বলেন, আন্দোলনে অনেকেই তাদের সন্তান, স্বামী কিংবা স্বজন হারিয়েছেন। তাদের পরিবারগুলোর এখন কঠিন সময় পার করতে হচ্ছে।
এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি। বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবারগুলো বর্তমানে ভালো নেই বলেও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি শহীদ ও আহত পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করে তাদের সহায়তা করা উচিত। এটি তাদের কষ্ট লাঘব করতে কিছুটা হলেও সহায়তা করবে।”
সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা শহীদদের স্মরণে দোয়া ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট