1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সমিলের গুড়ির আড়ালে মিলল থানা থেকে লুট হওয়া গ্যাসগান | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সমিলের গুড়ির আড়ালে মিলল থানা থেকে লুট হওয়া গ্যাসগান

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, একই দিন রাতে জেলার বেগমগঞ্জের মজুমদারহাট বাজার থেকে এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগানটি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মজুমদার হাট বাজারস্থ এ্যাডভোকেট খোকন উদ্দিন বাহারের বাড়ি সংলগ্ন নাসিরের স-মিলের গাছের গুড়ির আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৩৮ এমএম গ্যাসগান (মেইড ইন চায়না) উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। গ্যাসগান অস্ত্রটি পুলিশ বাহিনী ব্যবহার করে থাকে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট