1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

হাতিয়ায় ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আমির হামজা হাতিয়া
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার

হাতিয়ায় ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালী হাতিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকা ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে উঠা অনুমোদনহীন অবৈধ ইটভাটা বন্ধ করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২০ অক্টোবর) দুপুরে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের মধ্য মাইজচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজচরা গ্রামের ওয়াহাব ব্রিকস নামে এই ইটভাটা ছিল নদীর তীরে। দুই বছর আগে এটিকে স্থানান্তর করে রাস্তার পার্শ্ববর্তী মধ্য মাইজচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি জায়গায় গড়ে তোলা হয়। গত বছর এই ব্রিকসের ধোঁয়ায় বিদ্যালয়ের পড়ালেখায় অনেক বিঘ্ন ঘটেছে। ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হতো। একই অবস্থা হয় পার্শ্ববর্তী হাজী শাহে আলম তালুক মিয়া নুরানী মাদ্রাসায়।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, প্রতিদিন সকাল বেলা ইটভাটার ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত। ইটভাটার নিকটবর্তী মানুষের বাড়ীতে গাছের পাতা ঝরে পড়তো। ইটভাটার ধোঁয়ায় আহমদীয়া জামে মসজিদ নামাজ আদায় করতে গিয়ে সমস্যা হতো মুসল্লিদের। এলাকার মানুষজন একাধিকবার এই ইটভাটা বন্ধ করার চেষ্ঠা করেও ব্যর্থ হয়। এই বছর নতুন করে ইটভাটাটি চালু করার কার্যক্রম শুরু হয়েছে। এর মালিক আওয়ামীলীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সময়ে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এবার সরকার বদলেছে। বর্তমান সরকার এই অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেবেন এমনটাই দাবী এলাকাবাসীর।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী আব্দুল মন্নান রানা, কলেজ ছাত্র মো.আতিক, মো.জামসেদ ও নুরুল আমিন প্রমূখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট