1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি কাজী মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

  মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি কাজী মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার

নোয়াখালী-নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ, জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি, নোয়াখালী পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মো.গোলাম মোস্তফার ২২তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৬ অক্টোবর)।
এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া ও এতিমদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
তাঁর ছোট ছেলে কাজী রাকিব হোসেন মামুন জানিয়েছেন, নিবেদিতপ্রাণ বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। ছিলেন একজন দক্ষ সংগঠক। জীবদ্দশায় তিনি নোয়াখালী সমবায় ব্যাংকের চেয়ারম্যান, নোয়াখালী হকার্স মার্কেটের সেক্রেটারি, মাইজদী পৌর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, কৃষ্ণরামপুর আল-মদিনা একাডেমির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, মাইজদী সরকারি আবাসিক প্রাইমারি স্কুলের সভাপতিসহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
নোয়াখালী জেলা শহরে সবার অত্যন্ত পরিচিতমুখ গোলাম মোস্তফা আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত সংগঠক। অত্যন্ত সাদাসিদে, নির্লোভ, নিরহংকার কাজী গোলাম মোস্তফা  ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসন থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো.শাহজাহানের ঘনিষ্ঠ সহচর। মাইজদী পৌর বাজারে তাঁর হাতেগড়া মিলন রেডিও হাউজ ছিল মোহাম্মদ শাহজাহানের অন্যতম রাজনৈতিক আড্ডাস্থল। যেখানে বসে তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দিতেন।মৃত্যুকালে কাজী গোলাম মোস্তফা স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য সুহৃদ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর বড় ছেলে কাজী সাজ্জাদ হোসেন মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস’র নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট