1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চট্টগ্রামে জিয়া মঞ্চ নেতাকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ ক্যডার | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

চট্টগ্রামে জিয়া মঞ্চ নেতাকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ ক্যডার

চট্টগ্রাম থেকে
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার

 

চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) প্রতিনিধি:
বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকীকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের ক্যাডার হৃদয় মিত্র সুমন প্রকাশ ইয়াবা সুমন। ২৮ তারিখ দিবাগত রাত ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিমের ছোট ভাই রাশেদ জানান, ফারুকী আমার বড় ভাই। রাতে বহদ্দারহাট হয়ে বাসায় যাওয়ার পথে ছাত্রলীগ ক্যাডার ইয়াবা সুমন ও তার গ্রুপের অন্যান্য ক্যাডাররা তাকে হত্যার উদ্দশ্যে অতর্কিত হামলা করে মাথায় রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত তার চিকিৎসা চলছে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যসিস্ট আওয়ামী প্রধান হাসিনার উসকানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সাবেক ছাত্রনেতা ফারুকীকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে কুপিয়ে জখম করেছে। আমি পুলিশ প্রশাসনের প্রতি অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে চরম শাস্তির দাবি জানাচ্ছি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানা পুলিশ হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
এদিকে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদককে হত্যা চেষ্টার প্রতিবাদে ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট