ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত
আমির হামজা হাতিয়া উপজেলা প্রতিনিধি
আপডেট টাইম :
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
১৪৪
বার
ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত
গত ২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িরচর ইউনিয়ন এর উদ্যোগে বুড়িরচর শহীদ আলী আহাম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুড়িরচর ইউনিয়ন আমীর মাওলানা আশ্রাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিয়া উপজেলা আমীর মাষ্টার বোরহানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত।
মাষ্টার বোরহানুল ইসলাম বলেন,আওয়ামী লীগ সরকার দেশে মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। বিচারের নামে অবিচার মানুষের ঘাড়ে চাপানো হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিলনা,কথা বলার অধিকার ছিলনা। মানুষের মান সম্মান নিয়ে বেচে থাকার অধিকার ছিলনা। এক কথায় জাতি সর্বহারা জাতিতে পরিণত হয়েছে। এই অচলাবস্থা সৃষ্টি করার জন্যই পরিকল্পিতভাবে ২৮শে অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছিল।
সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মিশকাত বলেন, আমাদের এই প্রিয় সংগঠন কোনো অন্যায়ের কাছে মাথানত করবে না। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাই। অপশক্তির পরাজয়,ধ্বংস অনিবার্য। আলোচনা শেষে সাগরিয়া বাজারে ২৮ অক্টোবর ভয়াল হত্যা কাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সাগরিয়া বাজার প্রধান সড়কের বাস স্ট্যান্ড মোডে ২৮ অক্টোবরের আওয়ামী লীগের তাণ্ডব প্রজেক্টর এর মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শিত হয়।