1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আটক | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার

। স্টাফ রিপোর্টার

নোয়াখালী হাতিয়া উপজেলায় ডাকাত
মহিউদ্দিন কে ৫ টি রকেট ফ্লেয়ার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড।
বেশকিছুদিন ধরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন এর নেতৃত্বে একটি দূর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। এ ছাড়াও মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে আজ ২৯ অক্টোবর মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিন জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন পূর্ব মাইজচরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন কে ৫ টি রকেট ফ্লেয়ার, ১৯ টি দেশীয় অস্ত্র (রামদা ৫টি, লোহার শাবল ২টি, দা ৪ টি, চাপাতি ১ টি, ছুরি ৬ টি, চায়না করাত ১ টি), হরিনের শিং ২ টি এবং ৪ টি মোবাইলসহ আটক করা হয়।

আটককৃত ডাকাতকে এবং জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট