1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

আমির হামজা হাতিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার
ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত
গত ২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িরচর ইউনিয়ন এর উদ্যোগে বুড়িরচর শহীদ আলী আহাম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুড়িরচর ইউনিয়ন আমীর মাওলানা  আশ্রাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিয়া উপজেলা আমীর মাষ্টার বোরহানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত।
মাষ্টার বোরহানুল ইসলাম বলেন,আওয়ামী লীগ সরকার দেশে মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে।   বিচারের নামে অবিচার মানুষের ঘাড়ে চাপানো হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিলনা,কথা বলার অধিকার ছিলনা। মানুষের মান সম্মান নিয়ে বেচে থাকার অধিকার ছিলনা। এক কথায় জাতি সর্বহারা জাতিতে পরিণত হয়েছে। এই অচলাবস্থা সৃষ্টি করার জন্যই পরিকল্পিতভাবে ২৮শে অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছিল।
  সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মিশকাত বলেন, আমাদের এই প্রিয় সংগঠন কোনো অন্যায়ের কাছে মাথানত করবে না। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাই। অপশক্তির পরাজয়,ধ্বংস অনিবার্য। আলোচনা শেষে সাগরিয়া বাজারে ২৮ অক্টোবর ভয়াল হত্যা কাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সাগরিয়া বাজার প্রধান সড়কের বাস স্ট্যান্ড মোডে ২৮ অক্টোবরের আওয়ামী লীগের তাণ্ডব প্রজেক্টর এর মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট