1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার
 নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঠিকাদার। সোমবার সকালে হাতিয়া প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লেখিত বক্তব্যে মের্সাস নাদিয়া ট্রেডার্স এন্ড ড্রাইক্লিনার্স এর মালিক আবুল কাশেম বলেন, গত ২৯ অক্টোবর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মালামাল সরবারহের একটি টেন্ডার ড্রপিং হয়। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চলের ১৭ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহন করে। হাসপাতাল কর্তপক্ষ সবার টেন্ডার গ্রহন করে বিকালে সবাইকে স্ব স্ব প্রতিষ্ঠানের দেওয়া মূল্য তালিকা প্রকাশ করে দিবে বলে জানান। কিন্তু বিকালে গেলেও মূল্য তালিকা প্রকাশ না করে সবাইকে পরের দিন আসতে বলে। পরের দিন যাওয়ার পর কর্তপক্ষ বলেন টেন্ডারের কাগজপত্র সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে আসার পরে মূল্য তালিকা জানানো হবে।
লেখিত বক্তব্যে তিনি আরো জানান, নিয়মানুযায়ী যে দিন টেন্ডার ড্রপিং হয়, সেদিন মূল্য তালিকা প্রকাশ করে দেওয়া হয়। কিছুদিন আগে পাশবর্তী সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার ড্রপিং করলে নিয়মমেনে বিকালে মূল্য তালিকা জানিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে টেন্ডার ড্রপিং হয়েছে ২৯ অক্টোবর।
আজ ৪ নভেম্বর। দীর্ঘ ৬দিন পরও যানা গেল না এই টেন্ডার কোন ঠিকাদারী প্রতিষ্টান পেয়েছে। তবে তারা ভিতরে ভিতরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক লেনদেন করেছে তাদেরকে টেন্ডারটি পাইয়ে দেওয়ার জন্য চেষ্ঠা করছে বলে তিনি অভিযোগ করেন।
এর আগে একই অভিযোগে মো: আরফাজ উদ্দিন, শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন সহ আরো তিন ঠিকাদার জেলা সিভিল সার্জন কার্যালয়ে লেখিত অভিযোগ করেন। তাতেও টেন্ডারে অনিয়মের বিষয়টি উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এই টেন্ডারে অংশগ্রহন করা কয়েকজন ঠিকাদারের প্রতিনিধি।
এদিকে সংবাদ সম্মেলনের পর টেন্ডার অনিয়ম অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মানসি রানী সরকারের নিকটে বিষয়টি জানতে হাসপাতালে গেলে অফিস চলাকালীন সময়ে পাওয়া যায়নি,
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মাহমুদুর রহমান বিষয়টি অভিহিত করলে তিনি কল দেন তার নিকটে এসময় তিনি আর এম ও শেখ মাহমুদুর রহমানকে বলেন, আপনি সাংবাদিকদের একটু সামলে নেন, প্রতিউত্তরে ডাক্তার শেখ মাহমুদুর রহমান বলেন, আপনার কাজ আমি সামলাবো কেমন করে।পরে মানসি রাণী সরকার কে প্রতিবদক ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
এই বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন,কয়েকজন ঠিকাদারের লেখিত অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট