1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাগাতিপাড়া নবাগত ইউ এন ওর সাথে জামায়াত নেতাদের সৌজন্যে সাক্ষাৎ | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বাগাতিপাড়া নবাগত ইউ এন ওর সাথে জামায়াত নেতাদের সৌজন্যে সাক্ষাৎ

ফজলুর রহমান, বাগাতিপাড়া(নাটোর)সংবাদদাতাঃ নাটোরের
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার

বাগাতিপাড়া উপজেলায় নব নিযুক্ত নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া শাখার নেতারা।
জামায়াত অফিস সুত্রে জানা যায়, ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ৩ঃ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা ও মতবিনিময় করেন নেতারা।
এসময় উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার শুরা ও কর্মপরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজ রহমান, বাগাতিপাড়া শাখার আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নব নির্বাচিত আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন,থানা নায়েব আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী সরকার,পৌর আমীর গোলাম মোস্তফাসহ অনন্য নেতারা।
জামায়াতের নেতৃবৃন্দ ইউএনও কে আশ্বস্ত করেন যে, তারা একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া তারা উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর পর তারা স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছেন, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বাগাতিপাড়া উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সাথে স্থানীয় রাজনৈতিক দলের সহযোগিতার একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ ১০ নভেম্বর বিভাগীয় কমিশনের কার্যালয়, রাজশাহী মাঠ প্রশাসন শাখার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলকে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় নির্বাহী অফিসার পদে বদলি/পদায়ন করা হয় এবং উক্ত স্থানে ১২ ই নভেম্বর অপরাহ্ণে অপমুক্ত করা হয়, তিনি তার দায়িত্বভার নব যোগদাকৃত উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার নিকট হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট