1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা: কাজী মফিজুর | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা: কাজী মফিজুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই গণ জমায়েত ও র‍্যালির আয়োজন করে।
কাজী মফিজুর বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঊনার নির্দেশ দলের মধ্যে কোন চাঁদাবাজ রাখবেননা। উনি সেনবাগ নয় শুধু সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে, যাদের রেকর্ড আছে। এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।
তিনি আরও বলেন, সেনবাগের আপামর জনসাধারণ সেনবাগের আগামী দিনের প্রতিনিধির পরিবর্তন চায়। সেনবাগ বিএনপি অধ্যুষিত। এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবেনা।
এ সময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা: সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট