1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় চরচেঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

হাতিয়ায় চরচেঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

আমির হামজা হাতিয়া
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার

হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আমিনুল ইসলাম বিদ্যুৎ সভাপতি ও আব্দুল মন্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমসিএস উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ২ জন কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সাধারণ সদস্য পদে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । ২৫১জন ভোটারের মধ্যে ২৪৯জন ভোট প্রদান করেন। এতে চেয়ার প্রতিকে ১২৮ ভোট পেয়ে আমিনুল ইসলাম বিদ্যুৎ সভাপতি ও মোটর সাইকেল প্রতিকে ১৯৫ ভোট পেয়ে আব্দুল মন্নান সাধারন সম্পাদক ও হাতি প্রতিকে ১০৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে মোঃ ছালাউদ্দিন নির্বাচিত হয়।

হাতিয়া উপজেলায় ঐতিহ্যবাহী চরচেঙ্গা বাজাে দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই এই ভোটকে কেন্দ্র করে ভোটার এবং প্রার্থীদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটারগন সকাল থেকে লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাচন কমিশনার ও জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সোলাইমান বলেন, অত্যন্ত সুষ্ঠু, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। যা হাতিয়া উপজেলার অন্যান্য বাজারের জন্য একটি অনন্য উদহারণ হয়ে থাকবে। ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজ একটা বণিক সমিতির নির্বাচনে মানুষের যে উচ্ছ্বাস দেখেছি তা গত ১৭ বছরে মানুষের জিম্মিদশা থেকে মুক্তির একটি প্রমান।

গণতান্ত্রিক সকল প্রক্রিয়ায় আজকের ভোট সম্পন্ন করায় আহবায়ক কমিটি, নির্বাচন কমিশনের অন্যান্য সকল সদস্য , আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য, সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট