1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী সদরে ছাগল চুরিতে ধরা পড়ে গণপিটুনির শিকার দুই কিশোর গ্যাং নেতা | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালী সদরে ছাগল চুরিতে ধরা পড়ে গণপিটুনির শিকার দুই কিশোর গ্যাং নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার

নোয়াখালী সদর উপজেলায় ছাগল চুরিতে হাতেনাতে ধরা খেল স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য। এঘটনায় তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
শুক্রবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর নবীর দোকান সংলগ্ন এই ঘটনা ঘটে।
আটককৃত কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলো: কাশিপুর গ্রামের মো. শাহীনের ছেলে ইয়াসিন আরাফাত শুভ (২০) ও আবদুর রশীদ দফাদারের ছেলে আশরাফুল ইসলাম শাকিল (২১)।
স্থানীয়রা জানায়, দাদপুর সাবেক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম রাশেদ মেম্বারের খামার থেকে সন্ধ্যার দিকে একটি ছাগল চুরি করে পার্শ্ববর্তী বাগানে তাৎক্ষণিক জবাই করে মুহুর্তের মধ্যে বস্তাবন্দি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুজি করে একটি বসত ঘরে জবাইকৃত বস্তাবন্দি ছাগল সহ ওই দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশক সোপর্দ করে স্থানীয় জনতা।
স্থানীয়রা আরো জানায়, কিশোর গ্যাং এর সদস্যরা দীর্ঘদিন থেকে এলাকায় প্রভাব বিস্তার করে চুরি, মারামারি, অন্যের সম্পদ হরণ ও মাদক-কারবারের সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর নজরদারি দিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংগঠিত হবে না বলে আশা রাখেন ভুক্তভোগীরা।
এঘটনায় ভুক্তভোগী ওই সাবেক ইউপি সদস্য গোলাম রাসেদ মেম্বার বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার এসআই কৃষ্ণমোহন নাথ জানান, স্থানীয়রা চোর ধরেছেন মর্মে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে ২জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট