1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নির্বাচন কমিশনার হতে চান স্বাস্থ্যের সেই বিতর্কিত সচিব সিরাজুল হক খান | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নির্বাচন কমিশনার হতে চান স্বাস্থ্যের সেই বিতর্কিত সচিব সিরাজুল হক খান

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার

 

 

সেবা গ্রীন লাইন ও মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমান মাসুদ রাতারাতি হাজার কোটি টাকার মালিক হওয়ার পেছনে রয়েছেন একজন সাবেক সচিব। যিনি মাসুদকে ব্যাপক সহায়তা করেছেন এবং এক পর্যায়ে উক্ত সচিব মাসুদের ব্যবসায়ীক পার্টনার হয়েছেন। এই ব্যক্তি হলেন সাবেক স্বাস্থ্য ও বিজ্ঞান প্রযুক্তি সচিব সিরাজুল হক খান।
এই সাবেক সচিব বর্তমানে মাসুদের সেবা ফিলিং স্টেশন উত্তরা আশুলিয়া বেড়ীবাধ সংলগ্ন সরকারি জমি দখল করে নির্মিত সেবা ফিলিং ও সিএনজি স্টেশনের পার্টনার। সেই সঙ্গে গাজীপুরের হোতাপাড়া বাস স্ট্যান্ড এর পশ্চিমে ফিরোজ আলী নামক স্থানে তিন শত (৩০০) একর জমি নিয়ে গড়ে উঠেছে বর্ণীত মাসুদ স্টিল ডিজাইন বিডি লিঃ এবং উত্তরার বিভিন্ন সেক্টরে ৭/৮টি আট তলা নান্দনিক বাড়ি মাসুদ ও তার পার্টনার সিরাজুল হক খানের রয়েছে।

এছাড়া গাজীপুর, আশুলিয়া ফরিদপুর, গোপালগঞ্জ ও কক্সবাজার-চট্টগ্রাম সহ দেশের উত্তর ও দক্ষিন অঞ্চলে শত শত বিঘা জায়গা-জমি ক্রয় করেছে।

মাসুদ ও তার আত্মীয়স্বজন পরিবার পরিজন এবং সহযোগি পার্টনারদের নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। তাছাড়া বিদেশে ও তাদের একাধিক বাড়ি ও সম্পদ রয়েছে যা তদন্তে আরো অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে।

সিরাজুল হক খান সাবেক সচিব হওয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাসুদ স্টিল মিলের রড প্রেসার খাটিয়ে বিক্রি করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ টাকা হাতিয়ে নেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, প্রধানমন্ত্রী দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের পরেও সমাজের দুর্বিত্বায়ন কিট এবং কলংকিত এই মাসুদ ও তার দোষরদের নাম বার বার মিডিয়া এবং আলোচনায় আসার পরেও রহস্যজনক ভাবে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

দুদকে একাধিক অভিযোগ রয়েছে সিরাজ ও মাসুদের বিরুদ্ধে। ক্যাসিনো কেলেংকারীর সাথে জড়িত ছিলেন সিরাজুল হক খানের ব্যবসায়ীক পার্টনার কে এম মাসুদুর রহমান মাসুদ।
বর্তমানে দেশের বাহিরে সে গাঁ ঢাকা দিয়েছেন বলে জানাযায়।

প্রসঙ্গত, সাবেক সচিব সিরাজুল হক খান স্বাস্হ্য মন্ত্রণালয়ে থাকা অবস্থায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় চাকরির শেষ সময়ে তাকে ওএসডি করা হয়। সেই বিতর্কিত সচিব সিরাজুল হক খান বর্তমানে নির্বাচন কমিশনার হওয়ার জন্য টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছেন।

এসব ব্যাপারে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাবেক সচিব সিরাজুল হক খান কিংবা মাসুদ এন্টার প্রাইজের কাউকে পাওয়া যাইনি, অনেকের ধারণা ৫ আগষ্টের পর তারা গাঁ ঢাকা দিয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট